মেঘনায় ডুবে প্রাণ গেল মাদরাসাছাত্রের

১৮ এপ্রিল ২০২৩, ০৮:৪০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৫ AM

© সংগৃহীত

নরসিংদীর ধার ঘেষে যাওয়া মেঘনা নদীতে ডুবে নীরব (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকার শেখ হাসিনা সেতুর নিচে মেঘনা নদী থেকে মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

নিহত নীরব নরসিংদী শহরের সংগীতা এলাকার শাহিন আলমের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়তো।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ দুপুরে নীরব কয়েকজন বন্ধুর সাথে নাগরিয়াকান্দি এলাকার শেখ হাসিনা সেতু সংলগ্ন এলাকায় ঘুরতে যায়। সেখানে তারা বন্ধুরা মিলে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। পরে তারা সেতুর নিচে নেমে মেঘনা নদীতে হাত-মুখ ধোঁয়ার জন্য যায়। এ সময় নীরব হাত মুখ ধোঁয়ার সময় নদীতে পড়ে যায়। আর তখনই তীব্র স্রোতের কারণে সে নদীতে তলিয়ে যায়। পরে বন্ধুরা ৯৯৯ এ কল দেয়। সেখান থেকে নরসিংদী ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টা নদীতে অভিযান চালিয়ে নীরবকে মৃত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

আরও পড়ুন: গরুর বদলে ঘোড়ার মাংস বিক্রির চেষ্টা

নরসিংদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে নদী থেকে নীরবের মরদেহ উদ্ধার করেছি। পরে মরদেহ নিহতের মামা কাজল মিয়ার কাছে হস্তান্তর করা হয়।

অনলাইন জুয়ায় আসক্তি, রাজধানীতে ভবন থেকে লাফিয়ে ‘আত্মহত্যা’ …
  • ১৩ এপ্রিল ২০২৬
সমালোচনার মুখে ‘বৈশাখ-ই আকবর’ নাম পরিবর্তন করল রাবি ছাত্রশি…
  • ১৩ এপ্রিল ২০২৬
এনএসইউতে ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান’ শীর্ষক কোর্সের সন…
  • ১৩ এপ্রিল ২০২৬
এইচএসসি পাসেই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ও টেলিসেলস এক্সিকি…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬