নিখোঁজের পরের দিনই সেপটিক ট্যাংকে মিলল শিশুর লাশ

১৮ এপ্রিল ২০২৩, ০৪:২৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৫ AM
আবদুল্লাহ

আবদুল্লাহ © সংগৃহীত

 

গাইবান্ধার সদর উপজেলায় নিখোঁজের পর দিনই আটমাস বয়সী এক শিশুর মরদেহ পাওয়া গেছে সেপটিক ট্যাংকে। মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর (নন্দিরভিটা) গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।  

শিশু আব্দুল্লাহ্ ওই গ্রামের ব্যাটারিচালিত ইজিবাইক চালক মাহবুর রহমানের ছেলে।

আরও পড়ুন: জাপানে বার্ড ফ্লুতে কোটি পাখির মৃত্যু, পুঁতে ফেলার জায়গা সংকট

পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, সোমবার রাত ৮টার দিকে আব্দুল্লাহকে ঘরে রেখে পাশের বাড়িতে যান তার মা। কাজ শেষে বাড়িতে এসে ছেলেকে না পেয়ে খুঁজতে থাকেন। খোঁজার একপর্যায়ে মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংকে শিশুটির মরদেহ দেখকে পান স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close