কুমিল্লায় দুই ট্রেনের সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা

১৬ এপ্রিল ২০২৩, ০৮:০৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৯ AM
দুই ট্রেনের সংঘর্ষ

দুই ট্রেনের সংঘর্ষ © সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোট হাসানপুর স্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন সংঘর্ষের পর লাইনচ্যুত হয়েছে।

রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ট্রেনের ইঞ্জিন ও ৬টি কোচ লাইনচ্যুত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতের সংখা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, সোনার বাংলা ট্রেনটি হাসানপুর স্টেশনে থেমে থাকা কনটেইনার মেইল ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।  

 

জামায়াতের এমপি আরমানের ‌‘নির্দেশনায়’ অধ্যক্ষকে হেনস্থা, ছাত…
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএমইউ’র নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ
  • ০৬ এপ্রিল ২০২৬
সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ফখর জামান
  • ০৬ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৬ এপ্রিল ২০২৬
দোসর সাংবাদিকদের বিচারের দাবিতে ‘মার্চ টু প্রধানমন্ত্রীর কা…
  • ০৬ এপ্রিল ২০২৬
হামরোগ বিষয়ক সেমিনার আয়োজন করল এনডিএফ
  • ০৬ এপ্রিল ২০২৬
close