তীব্র তাপদাহের কারণে রেলের গতি কমল

১৫ এপ্রিল ২০২৩, ০৪:৫৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৯ AM

© সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের অনেস্থানেই তাপদাহ বয়ে যাচ্ছে। প্রচণ্ড গরমে মানুষের জীবন হাঁসফাঁস অবস্থা। এই পরিস্থিতিতে আন্তনগর ট্রেনের গতি কমানো হয়েছে। পরে ৩০ কিলোমিটার গতি কমিয়ে ৭০ কিলোমিটার করা হয়েছে। এর ফলে ঈদকে সামনে রেখে গতি কমানোর ফলে শিডিউল বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

তবে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, গতি কমলেও শিডিউল বিপর্যয় হবে না। শিডিউল বিপর্যয় বলা হবে যখন কোনো দুর্ঘটনার জন্য ট্রেন দেরি করবে। ৩০ মিনিট দেরি হলেই শিডিউল বিপর্যয় বলা হয়, এটা বলা মানে অবিচার করা।  

শনিবার (১৫ এপ্রিল) ঢাকা বিমানবন্দর রেল স্টেশন পরিদর্শনকালে মন্ত্রী এ মন্তব্য করেন।

আরও পড়ুম: গুচ্ছ ভর্তির বিজ্ঞপ্তি হতে পারে সোমবার, যে পরিবর্তন আসছে

রেলের একাধিক কর্মকর্তা জানান, ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অতিক্রম করলে রেল লাইনের ‘রেলপাত’ বেঁকে গিয়ে ট্রেন দুর্ঘটনার আশঙ্কা থাকে। সে জন্য এটা সতকর্তামূলক ব্যবস্থা হিসেবে গতি কমানো হয়।

এদিকে, বিমানবন্দর রেল স্টেশন পরিদর্শনকালে মন্ত্রী রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ঈদ ২২ না ২৩ এপ্রিল হবে তা নিয়ে দোটানায় আছি।

যাত্রী সেবার মান নিয়ে মন্ত্রী বলেন, যাত্রীসেবার মান বাড়াতে চাই আমরা। কোনো হয়রানি ছাড়া যেসব যাত্রীরা টিকিট কেটে যাবেন তারা যেন নিরাপদে ও যেতে পারে সেই চেষ্টা করে যাচ্ছি। সারাবছর রেলকে একটা সিস্টেমে আনতে চাইলেও ঈদের সময় সেটি ভেঙে পড়ে। কিন্তু এবার শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হয়েছে। এখন আর আগের চিত্র নেই।

 

ট্যাগ: টিকটক
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence