ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু, যেভাবে পাওয়া যাবে

১৫ এপ্রিল ২০২৩, ০৯:২৩ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
আজ থেকে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি করা হচ্ছে

আজ থেকে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি করা হচ্ছে © ফাইল ছবি

ঈদযাত্রার পর ফিরতি টিকিট বিক্রি শুরু করছে রেলওয়ে। আজ শনিবার (১৫ এপ্রিল) থেকে এ  টিকিটও অনলাইনে বিক্রি করা হবে। এর আগে ঈদযাত্রার অগ্রিম টিকিট ৭ এপ্রিল থেকে বিক্রি করা হয়।

রেলওয়ে জানায়, শনিবার বিক্রি হবে ২৫ এপ্রিলের টিকিট। ১৬ এপ্রিল বিক্রি হবে ২৬; ১৭ এপ্রিল ২৭; ১৮ এপ্রিল ২৮; ১৯ এপ্রিল বিক্রি হবে ২৯ এপ্রিলের টিকিট ও ২০ এপ্রিল বিক্রি হবে ৩০ এপ্রিলের অগ্রিম টিকিট। ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন আগামী ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

তবে বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল করবে। ঈদযাত্রায় ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না।

টিকিট শুধু অনলাইন বা মোবাইল অ্যাপে কেনা যাবে। জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/জন্ম নিবন্ধন যাচাই পূর্বক নিবন্ধন করতে হবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে BR NID নম্বর ও জন্ম তারিখ (সাল/মাস/দিন) লিখে ২৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

ফিরতি এসএমএসে নিবন্ধন সফল বা ব্যর্থ হয়েছে কি না, তা জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া https://eticket.railway.gov.bd ওয়েবসাইট অথবা Rail Sheba অ্যাপে এনআইডি নম্বর ও জন্ম তারিখ ভেরিফাই পূর্বক রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।

ঢাবির কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯ টায় অফিসে উপস্থিত থাকতে …
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য পিএসসির জরুরি ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে যাচ্ছেন তামিম, সন্ধ্যায় বসছে নতুন এডহক কমিটির সভা
  • ০৭ এপ্রিল ২০২৬
ধানের শীষে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন …
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য সচেতনতায় রাবিতে সা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালের ভুল রিপোর্টে চিকিৎসায় বিলম্ব, নিভে গেল সাকিবের জ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close