নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু শপথ নেবেন ২৪ এপ্রিল

১১ এপ্রিল ২০২৩, ০৮:৫২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
মো. সাহাবুদ্দিন চুপ্পু

মো. সাহাবুদ্দিন চুপ্পু © ফাইল ছবি

আগামী ২৪ এপ্রিল শপথ নেবেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। ওই দিন বেলা ১১টায় জাতীয় সংসদে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার সংসদ ভবনের কার্যালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মন্ত্রিপরিষদ সচিব স্পিকারকে নবনির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের দিনক্ষণ সম্পর্কে অবহিত করেন। ২৩ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিন চুপ্পুর নামে দুটি মনোনয়নপত্র জমা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। ১৩ ফেব্রুয়ারি মনোনয়ন যাচাই-বাছাইয়ে সাহাবুদ্দিন চুপ্পুর একটি মনোনয়নকে বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। সে ক্ষেত্রে আরেকটি মনোনয়ন ফরম গ্রহণের আবশ্যকতা ছিল না। একক প্রার্থী থাকায় ওই দিনই মো. সাহাবুদ্দিন চুপ্পুকে নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করা হয়।

বিশ্বে সবচেয়ে সহজে বিসর্জন দেওয়া পণ্য হলো মানুষের জীবন: প্র…
  • ৩০ অক্টোবর ২০২৬
‘ট্রান্সজেন্ডার’ নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য, পদত্যাগ চেয়ে …
  • ৩০ অক্টোবর ২০২৬
দেশসেরা ঢাবি-ড্যাফোডিল-বুয়েট, শীর্ষ ২০-এ ১৩ সরকারি ৫ বেসরকা…
  • ৩০ অক্টোবর ২০২৬
কালকের মধ্যেই সরাতে হবে ভাড়াটে, নয়তো বাতিল হবে সরকারি বাসা
  • ৩০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের …
  • ৩০ অক্টোবর ২০২৬
নাঈমের ঘূর্ণিতে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ, লিড বাংলাদেশের
  • ৩০ অক্টোবর ২০২৬