সারের দাম বৃদ্ধির ঘোষণা সরকারের

১১ এপ্রিল ২০২৩, ১১:০২ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
সারের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে

সারের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে © ফাইল ছবি

সরকার ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন নির্ধারিত দামে ডিলার ও কৃষক পর্যায়ে প্রতি কেজি সারে বাড়তি গুনতে হবে ৫ টাকা। সোমবার (১০ এপ্রিল) কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখার উপপ্রধান শেখ বদিউল আলম স্বাক্ষরিত আদেশে এ কথা বলা হেয়েছে।

আদেশে বলা হয়, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারের মূল্য বৃদ্ধিজনিত কারণে সারের আমদানি যৌক্তিক পর্যায়ে রাখা এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণে বিক্রি মূল্য পুনর্র্নিধারণ করা হয়েছে।

এখন থেকে ডিলার পর্যায়ে ইউরিয়া সার ২৫ টাকা, ডিএপি ১৯, টিএসপি ২৫ এমওপি ১৮ টাকা কেজি দরে কিনতে হবে। কৃষক পর্যায়ে ইউরিয়ার দাম পড়বে প্রতি কেজি ২৭ টাকা, ডিএপি ২১, টিএসপি ২৭ ও এমওপি দাম হবে প্রতি কেজি ২০ টাকা। সোমবার থেকেই এ আদেশ কার্যকর হবে।

জামায়াতে ইসলামীর সেই নারী কর্মীর মুক্তির দাবিতে প্রধানমন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close