© সংগৃহীত
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম ক্বারী আব্দুস সালাম গোলাপ (৫৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ১০ এপ্রিল সন্ধ্যায় মস্তিস্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল জরুরি বিভাগের নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল মঙ্গলবার (১১ এপ্রিল) জোহরের নামাজের পর শোলাকিয়া ঈদগাহে জানাজা শেষে তাকে ‘শোলাকিয়া বাগে জান্নাত’ কবরস্থানে দাফন করা হবে।