ঈদের ছুটি একদিন বাড়ছে

১০ এপ্রিল ২০২৩, ০৩:১৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
মন্ত্রিপরিষদের বৈঠক

মন্ত্রিপরিষদের বৈঠক © সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরে সরকারি ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০ এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি অফিসগুলো ছুটি থাকবে। ফলে ঈদের ছুটি একদিন বাড়ায় এবার ছুটি মিলছে পাঁচদিন।

সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করেন। বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

মাহবুব হোসেন বলেন, 'মানুষের ভ্রমণ যেন স্মুথ হয় সেজন্য ২০ তারিখ সরকারি ছুটি হিসেবে থাকবে।'

এবার ঈদে সরকারি ছুটি ছিল ৩দিন যার দু’দিনই চলে যায় সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে। ২৪ মার্চ শুক্রবার রমজান শুরু হয়। এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছে সরকার।

উল্লেখ্য, ১৯ এপ্রিল বুধবার শবে কদরের ছুটি। ২০ এপ্রিল বৃহস্পতিবার ছুটি ঘোষণা করায় ঈদের ছুটি হলো পাঁচ দিন। ঈদুল ফিতরের ছুটি আগামী ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত। রমজান মাস ৩০ দিনে হলে ছুটি একদিন বাড়বে। সেক্ষেত্রে ২৪ এপ্রিলও সরকারি অফিসগুলো বন্ধ থাকবে। সেক্ষেত্রে মোট ছয় দিন সরকারি ও স্বায়ত্তসাশিত অফিসগুলো বন্ধ থাকবে। 

ট্যাগ: ঈদ রোজা
আশুলিয়ায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার
  • ১৬ এপ্রিল ২০২৬
আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগ, তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার
  • ১৬ এপ্রিল ২০২৬
নতুন মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম
  • ১৬ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র ছাড়াও আমরা আরও দুটি যুদ্ধ মোকাবিলা করছি: …
  • ১৬ এপ্রিল ২০২৬
৩ মেয়াদি বিশেষ রোডম্যাপ তৈরি, শূন্যপদে ৫ লাখ জনবল নিয়োগ
  • ১৬ এপ্রিল ২০২৬
ঢাকাগামী লঞ্চ থেকে অজ্ঞাতনামা শিশু উদ্ধার
  • ১৬ এপ্রিল ২০২৬