খাগড়াছড়িতে শনিবার ১৪৪ ধারা জারি

০৭ এপ্রিল ২০২৩, ০৭:২২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM

© সংগৃহী

খাগড়াছড়িতে একই স্থানে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দল ও আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছেন জেলা প্রশাসন। শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসক (ডিসি) মো. শহিদুজ্জামান এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন। 

এতে বলা হয়, ওই এলাকায় অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে শনিবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারা মতে নিষেধাজ্ঞা আরোপ করা হল।

এর প্রতিবাদে শুক্রবার (৭ এপ্রিল) সকালে খাগড়াছড়িতে আয়োজতি সংবাদ সম্মেলনে শনিবারের ইফতার মাহফিল বানচাল হলে ১২ ও ১৩ এপ্রিল জেলায় সড়ক অবরোধের হুঁশিয়ারি দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

আরও পড়ুন: যেমন খুশি তেমন সাজো’র সেই তানুর বাসায় গেলেন বিএনপি নেতারা

তিনি বলেন, পূর্ব নির্ধারিত চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার কর্মসূচির জন্য স্থান বরাদ্দ পেতে জেলা প্রশাসকের কাছে জেলা বিএনপি শহরের চারটি স্থানে অনুমতি চাইলেও প্রশাসনের অনুমতি মেলেনি। তবে জেলা বিএনপির আবেদনের ৬ দিন পর বিএনপির আবেদিত খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় পৌর আওয়ামী লীগ পাল্টা শান্তি সমাবেশের আবেদন করে। পরে তাদের অনুমতিও দেওয়া হয়েছে।

এছাড়াও শুক্রবার ভোর রাতে পুলিশ খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা যুবদলের সাধারণ সম্পদক ইব্রাহিম খলিল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়েছে।

কোস্টগার্ডের অভিযানে ট্রলারসহ ৪ হাজার লিটার জ্বালানি তেল জব…
  • ২১ এপ্রিল ২০২৬
টিম কুক যুগের অবসান, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস
  • ২১ এপ্রিল ২০২৬
জেলেকে কুপিয়ে জখমের অভিযোগ, অভিযুক্তদের বিচার দাবি
  • ২১ এপ্রিল ২০২৬
ওয়ার্ল্ড ভিশন নিয়োগ দেবে মিল অফিসার, আবেদন শেষ ২৩ এপ্রিল
  • ২১ এপ্রিল ২০২৬
বাগেরহাটে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, কেন্দ্রে কড়া নিরাপত্…
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের ১৩ নারী প্রার্থী
  • ২১ এপ্রিল ২০২৬