জাতিসংঘের সিএসডব্লিউ’র সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ

০৬ এপ্রিল ২০২৩, ১১:৩৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জাতিসংঘের সিএসডব্লিউ’র সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ

জাতিসংঘের সিএসডব্লিউ’র সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ © সংগৃহীত

কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের (সিএসডব্লিউ) ২০২৪-২০২৮ মেয়াদের জন্য সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পাশাপাশি বেলজিয়াম, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, মালি, রোমানিয়া, বলিভিয়া, ব্রাজিল ও কলম্বিয়া এই সংস্থায় সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। 

স্থানীয় সময় বুধবার (৫ এপ্রিল) নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ সদস্য পদ লাভ করে।

এক প্রতিক্রিয়ায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল মুহিত সংবাদমাধ্যমকে বলেন, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের রোল মডেল বাংলাদেশ। এ বিজয় লিঙ্গ সমতা, নারীর অধিকার ও ক্ষমতায়নে বাংলাদেশের অর্জনের স্বীকৃতি।

নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন বলছে, বিগত এক দশকে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য এবং রাজনৈতিক প্রতিনিধিত্বে লিঙ্গ বৈষম্য হ্রাস এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়ন কর্মসূচিকে আরো এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ। 

কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের সদস্য হিসেবে নির্বাচন বিশ্বব্যাপী লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অর্জন তুলে ধরা এবং অন্যান্য সদস্য রাষ্ট্রের সাথে আমাদের সর্বোত্তম অনুশীলনগুলো ভাগ করার নিমিত্ব একটি অনবদ্য প্ল্যাটফর্ম প্রদান করবে।

আরও পড়ুন: বিশ্বজয়ী হাফেজ তাকরিমকে নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

জাতিসংঘের প্রধান বৈশ্বিক আন্তঃসরকারি সংস্থা হলো কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন। এটি ৪৫টি সদস্য দেশ নিয়ে গঠিত। সংস্থাটি লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের জন্য বিশেষভাবে কাজ করে থাকে। জাতিসংঘ সদর দপ্তরে প্রতি বছর এ অঙ্গসংস্থার সপ্তাহব্যাপী অধিবেশন অনুষ্ঠিত হয়। 

এ সময় সদস্য রাষ্ট্রগুলো, সুশীল সমাজ ও অন্যান্য অংশীজনরা বিশ্বব্যাপী লিঙ্গ সমতা অর্জনের অগ্রগতি মূল্যায়নের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে বৈশ্বিক মান নির্ধারণ ও বিশ্বব্যাপী লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে থাকে।

উল্লেখ্য, ২০১৯-২০২৩ মেয়াদেও বাংলাদেশ এই কমিশনের সদস্য হিসেবে কাজ করেছে।

ট্যাগ: জাতীয়
৫ হলুদ কার্ড দেখেও নিষিদ্ধ হচ্ছেন না মেসি, নেপথ্যে কী
  • ৩০ অক্টোবর ২০২৬
আলোকস্বল্পতায় টানা তৃতীয় দিন আগেভাগে খেলা শেষ
  • ৩০ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নিয়ম জানাল শিক্ষাবোর্ড
  • ৩০ অক্টোবর ২০২৬
বরাদ্দ থাকলেও ফাইলবন্দি ইবির ডে-কেয়ার সেন্টার
  • ৩০ অক্টোবর ২০২৬
পকেটে স্মার্টফোন রাখলে কমতে পারে শুক্রাণু, যা বলছেন গবেষকরা 
  • ৩০ অক্টোবর ২০২৬
নারী সহপাঠীকে যৌন হয়রানিমূলক মন্তব্য ছাত্র ইউনিয়ন আহ্বায়কের
  • ৩০ অক্টোবর ২০২৬