রাঙামাটিতে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

০৬ এপ্রিল ২০২৩, ১১:৩৮ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
নিক্কন তনচংগ্যা

নিক্কন তনচংগ্যা © সংগৃহীত

রাঙামাটির রাজস্থলীতে বজ্রপাতে নিক্কন তনচংগ্যা (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃ্ত্যু হয়েছে। বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের মৈত্রীপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

নিক্কন উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মাঘাইনপাড়া এলাকার মুচুল্লাহ তনচংগ্যার ছেলে। তিনি রাজস্থলী সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু ৯ এপ্রিল থেকে।

স্থানীয় কার্বারী (গ্রাম্য) প্রধান শান্ত তনচংগ্যা জানান, বুধবার সন্ধ্যায় নিক্কন তার বাড়ির আঙিনায় দাঁড়িয়ে পা ধোয়ার সময় তার মাথার ওপর বজ্রপাত হলে সঙ্গে সঙ্গে মৃত্যু হয়।

এ ব্যাপারে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, ‘ঘটনা শুনেছি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কাছে ভালো কোন…
  • ০৮ এপ্রিল ২০২৬
হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
close