শাকসবজি ও ফলমূল দেখছেন প্রধানমন্ত্রী © সংগৃহীত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া থেকে নিয়ে আসা শাকসবজি ফলমূল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৫ এপ্রিল) গণভবনে এসব শাকসবজি নিয়ে আসা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর নেওয়া বিশেষ উদ্যোগের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ায় পতিত জমিতে শাকসবজি ও ফলমূল উৎপাদন করা হয়। প্রধানমন্ত্রীকে দেখানোর জন্য আজ তা গণভবনে আনা হয়।
প্রধানমন্ত্রীকে দেখানোর জন্য নিয়ে আসা শাকসবজি ও ফলমূলের মধ্যে রয়েছে-কুমড়া, লাউ, বেগুণ,কচুর লতি, কুচ, ফুট, করোলা, শসা, রকমেলন, তরমুজ, সাম্মাম, লালশাক, পুইশাক, ডাটাশাকসহ বিভিন্ন ধরণের সবজি ও ফল।
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।