বাংলাদেশ ব্যাংকের সার্ভার ডাউন

০৫ এপ্রিল ২০২৩, ০৭:২২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM

© লোগো

বাংলাদেশ ব্যাংকের সার্ভার ডাউন হওয়ায় ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে। তবে এখনও পর্যন্ত কি কারণে সার্ভার ডাউন হয়েছে তা নিশ্চিত করা যায়নি। বুধবার (৬ এপ্রিল) ১২টায় সার্ভার ডাউন হলেও বিকাল ৩.৩০ মিনিট পর্যন্ত তা পুনরায় চালু করা যায়নি।

জানা যায়, সার্ভার ডাউনের কারণে স্থানীয় চেক ক্লিয়ারিং ও আন্তর্জাতিক পেমেন্ট নিষ্পত্তি ব্যাহত হয়েছে। কার্ডভিত্তিক আন্তঃব্যাংক লেনদেনের সহায়তার জন্য চালু করা ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থাও বন্ধ রয়েছে। এনপিএসবি'র মাধ্যমে দৈনিক ৪০০ কোটি টাকার লেনদেন হয়। 

আরও পড়ুন: বেকার হওয়ার শঙ্কায় বঙ্গবাজারের ৫০ হাজার শ্রমিক

এটি অফলাইন থাকলে, এসব লেনদেন স্থগিত থাকে। অর্থাৎ বেলা ১২টার পর থেকে এটিএম বুথগুলোতে লেনদেন বন্ধ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী জয়নাল বলেন, জরুরি কাজের জন্য ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে এসেছিলাম। কিন্তু টাকা উঠাতে পারিনি।

বেসরকারি একটি ব্যাংকের এমডি নাম প্রকাশ না করার শর্তে বলেন, আপাতত কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সব ধরনের স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট স্থগিত রাখা হয়েছে।

তুরস্কে উচ্চপর্যায়ের সামরিক বৈঠক শেষে দেশে সেনাপ্রধান
  • ২৬ জুলাই ২০২৬
স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক
  • ২৬ জুলাই ২০২৬
পিছিয়ে পড়া বগুড়ার উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান, গঠন হচ্ছে…
  • ২৬ জুলাই ২০২৬
ইয়াবার মামলায় বরখাস্ত কনস্টেবল গাঁজা চাষে গ্রেপ্তার
  • ২৬ জুলাই ২০২৬
সাত কলেজ শিক্ষার্থীদের মাইগ্রেশন রোডম্যাপ শিগগিরই প্রকাশ
  • ২৫ জুলাই ২০২৬
শাহজালাল বিমানবন্দরের গেটের কাছে আগুন
  • ২৫ জুলাই ২০২৬