ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল

০৫ এপ্রিল ২০২৩, ০৪:১৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM

© টিডিসি ফটো

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৭ এপ্রিল থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। বুধবার (৫ এপ্রিল) দুপুরে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ এপ্রিল সকাল থেকে ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাস কোম্পানিগুলো।

শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, বাস মালিকরা আগামী ৭ এপ্রিল থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেয়া শুরু করব। ওইদিন সকাল থেকেই বাসের কাউন্টার থেকে টিকিট পাবেন যাত্রীরা। ৭ এপ্রিল থেকে ১৬ এপ্রিলের অগ্রিম টিকিট দেয়া হবে। যাত্রীরা যাতে বাসের অগ্রিম টিকিট সুশৃঙ্খলভাবে কাউন্টার থেকে কিনতে পারেন, সেজন্য বাস মালিকদের পক্ষ থেকে মনিটরিং টিম কাজ করবে।

তিনি আরও বলেন, বাসের কোনো টিকিট কালোবাজারি হবে না। কারণ বাস মালিকদের মনিটরিং টিমের সঙ্গে পুলিশ প্রশাসনও কাজ করবে। এছাড়া প্রশাসনের গোয়েন্দা নজরদারির মাধ্যমেও টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধ করা হবে।

একইসাথে বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে বলেও জানান তিনি। 

বাইক কাণ্ডে সদস্যপদ হারালেন ছাত্র ইউনিয়ন নেত্রী
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে সাসেক…
  • ০৭ এপ্রিল ২০২৬
রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে শিরীন শারমিন চৌধুরী
  • ০৭ এপ্রিল ২০২৬
৩ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের বিল পাস সংসদে
  • ০৭ এপ্রিল ২০২৬
মধ্য রাতের মধ্যে যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
  • ০৭ এপ্রিল ২০২৬
উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন, আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close