বঙ্গবাজার অগ্নিকাণ্ড

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পর্যাপ্ত অনুদান দেবেন প্রধানমন্ত্রী: মেয়র তাপস

০৫ এপ্রিল ২০২৩, ০১:২২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান মেয়র তাপস

গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান মেয়র তাপস © সংগৃহীত

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে পর্যাপ্ত অনুদান দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- বলেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

বুধবার (৫ এপ্রিল) সকালে নগরীর খিলগাঁও এলাকায় ‘গোড়ান খেলার মাঠ’ এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান মেয়র তাপস।

মেয়র বলেন, আমার সাথে প্রধানমন্ত্রীর আজ সকালে কথা হয়েছে। উনি বলেছেন, আমরা তালিকা করে ক্ষতির পরিমাণ নিরূপণ করার পরেই সকল ক্ষুদ্র বিনিয়োগকারীদের পর্যাপ্তভাবে তিনি অনুদান দিবেন। যাতে করে তারা আবার ঘুরে দাঁড়াতে পারে।

আরও পড়ুন: বঙ্গবাজারের ব্যবসায়ীদের পাশে তাসরিফ, করে দেবেন ঈদের বাজার।

তিনি বলেন, তারা যেন আবার এই ব্যবসায় নামতে পারে। তাদের পুঁজি হিসেবে ব্যবহার করতে পারে। সেই দিকটাই এখন আমাদের সকলের অগ্রাধিকার।

বঙ্গবাজারে বহুতল ভবন নির্মাণের কথা থাকলেও মামলার কারণে তা করা যায়নি উল্লেখ করে শেখ তাপস বলেন, আমাদের সেখানে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা ছিল। মামলার কারণে সেটা বাস্তবায়ন হয়নি। ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখন বিপর্যয়ের মধ্যে আছে। কিছুদিন সময় দিতে হবে। তারপর তারা যাতে সেখানে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারে সেজন্য আমরা নতুন একটি পরিকল্পনা নিয়ে তাদের সাথে বসব। সেটা নিশ্চিত করার পরেই আমরা ভবন নির্মাণের পরিকল্পনা করব।

এই অগ্নিকাণ্ড পরিকল্পিত নাশকতা কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, এখন পর্যন্ত এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তারপরেও, এটি কোথা থেকে শুরু হয়েছে এবং কিভাবে শুরু হয়েছে তা তদন্তেই বেরিয়ে আসবে।

গোল্ডেন বুটের দৌড়ে মেসির সমান এমবাপ্পে
  • ০১ জুলাই ২০২৬
বারকোলার গোলে ব্যবধান দ্বিগুণ করল ফ্রান্স
  • ০১ জুলাই ২০২৬
নকআউটে ইতিহাস গড়লেন এমবাপ্পে, ছাড়ালেন রোনালদোকেও
  • ০১ জুলাই ২০২৬
এমবাপ্পের গোলে এগিয়ে বিরতিতে ফ্রান্স
  • ০১ জুলাই ২০২৬
অবশেষে এমবাপ্পের গোল, এগিয়ে গেল ফ্রান্স
  • ০১ জুলাই ২০২৬
অফসাইডে পর পোস্টে লেগে গোলবঞ্চিত এমবাপ্পে
  • ০১ জুলাই ২০২৬