ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সব বইয়ে আসছে পরিবর্তন

০৩ এপ্রিল ২০২৩, ১১:২৩ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
পাঠ্যবই

পাঠ্যবই © সংগৃহীত

নতুন বছরের পাঠ্যপুস্তকে ভুল নিয়ে আলোচনা সমালোচনার পর ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বই প্রত্যাহার এবং তিনটির সংশোধনের কথা থাকলেও, নতুন শিক্ষাক্রমের আলোকে তৈরি ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সব বইয়েরই ভুল-অসংগতিগুলোর সংশোধনীর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি)।

রমজান মাসেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সংশোধনীগুলোর সফট কপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে এনসিটিবি। তবে ঈদের ছটি শেষে বই হাতে পাবে শিক্ষার্থীরা।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তরফে এখন নতুন করে জানানো হয়েছে, এ দুই শ্রেণির সব বইয়েই ভুল ও তথ্যগত অসঙ্গতিগুলোতে সংশোধনী আনা হচ্ছে, যা ঈদের পরই পৌঁছে যাবে শিক্ষার্থীদের কাছে।

এ বিষয়ে এনসিটিবি সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মো. মশিউজ্জামান বলেন, সংশোধনী আসবে এটি আমরা শুরু থেকেই বলেছি। এটা একটা পরীক্ষামূলক সংস্করণ। আগামী বছরে আমরা সব বইয়ে পুরো পরিমার্জন করে দেব।

আরও পড়ুন: মাস পেরোলেও শেষ হয়নি হিসাব, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন।

নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ওই দুটি বইয়ের নাম একই। এনসিটিবি জানিয়েছিল, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘অনুশীলনী পাঠ’এবং ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বিষয়ের ‘অনুসন্ধানী পাঠ’ বইয়েরও কিছু অধ্যায় সংশোধন করা হবে। তিনটি বইয়ের সংশোধনী ‘শিগগিরই’ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জানানো হবে। কিন্তু মার্চ শেষ হলেও সংশোধনী দিতে পারেনি এনসিটিবি।

এদিকে আগামী বছর দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পাশাপাশি মাধ্যমিকের অষ্টম ও নবম শ্রেণিতেও নতুন শিক্ষাক্রম শুরু হবে। তবে এখন পর্যন্ত বই লেখার কাজ শুরু হয়নি।

এছাড়া আগামী বছর থেকে নবম শ্রেণিতে গিয়ে আর বিভাগ অনুযায়ী ভাগ হবে না। বিজ্ঞান, মানবিব ও ব্যবসায় শাখার বদলে সবাই মাধ্যমিকে একই পাঠ্যপুস্তক পড়বে। বিভাগ আলাদা হবে উচ্চ মাধ্যমিকে গিয়ে।

এসএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নতুন নিয়ম জানাল বোর্ড
  • ১০ আগস্ট ২০২৬
৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল
  • ১০ আগস্ট ২০২৬
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে চার প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • ১০ আগস্ট ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প ‘হেরে গেছেন’: মার্কিন সিনেটর মা…
  • ১০ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে বম্বে সুইটস, আবেদন ৭ সেপ্টেম্বর পর্য…
  • ১০ আগস্ট ২০২৬
মেধার শতভাগ নিরপেক্ষ মূল্যায়ন করা হয়েছে: উপদেষ্টা মাহ্দী …
  • ১০ আগস্ট ২০২৬