ছয় সপ্তাহের আগাম জামিন পেলেন প্রথম আলো সম্পাদক

০২ এপ্রিল ২০২৩, ০৪:০৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
আদালত প্রাঙ্গণে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান

আদালত প্রাঙ্গণে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান © সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় করা মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন । রবিবার (২ এপ্রিল) বিকেলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে সকালে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন।

আরও পড়ুন: শেখ হাসিনা ঠাণ্ডা মাথায় কাজ করেন: ওবায়দুল কাদের

গত বুধবার মধ্যরাতে রাজধানীর রমনা থানায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়। এই মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (সাভারে কর্মরত) শামসুজ্জামানকেও আসামি করা হয়েছে। এছাড়া আসামিদের মধ্যে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরাও রয়েছেন। এই মামলার বাদী আইনজীবী আবদুল মালেক (মশিউর মালেক)।

উল্লেখ্য, একই ঘটনায় তেজগাঁও থানার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করা হয় প্রতিবেদক শামসকে। তবে তিনি এখনও কারাগারে আছেন।

মিরসরাইয়ে বিধবার ঘরে আগুন, পুড়ে ছাই শেষ আশ্রয়
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতীমের মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ: গ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জঙ্গলে নিথর অপ্রীতমের লাশের সঙ্গে যে নির্মমতা ঘটে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ৩৪ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আইপিইস্পিয়ার সিজন-…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জঙ্গি কার্যক্রম সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি লজ্জিত ও দুঃখিত’, অপ্রতিম হত্যায় এমপি মনিরুল হক চৌধুরী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬