অনলাইনে ট্রেনের টিকিটে বাধ্যতামূলক হল সহযাত্রীর নাম

০১ এপ্রিল ২০২৩, ০২:২৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
অনলাইনে ট্রেনের টিকেটে বাধ্যতামূলক হল সহযাত্রীর নাম

অনলাইনে ট্রেনের টিকেটে বাধ্যতামূলক হল সহযাত্রীর নাম © সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ে ‘টিকিট যার ভ্রমণ তার’ নীতি বাস্তবায়নে অবশেষে টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীর নাম বাধ্যতামূলক করেছে। এখন থেকে যার আইডির মাধ্যমে সহযাত্রীদের টিকিট কেনা হবে, সেখানে অবশ্যই তাদের নাম উল্লেখ করতে হবে।

শনিবার (১ এপ্রিল) সকালে ‘রেল সেবা’ নামক ফেসবুক পেইজে এক পোস্টে বিষয়টি জানায় রেলওয়ের টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন-জেভির সিইও সন্দ্বীপ দেবনাথ। 

পোস্টে বলা হয়, আগামী ৭ এপ্রিলের পর থেকে টিকিট কেনার প্রক্রিয়াটি সম্পন্ন করতে সহযাত্রীদের নাম (তাদের জাতীয় পরিচয়পত্র/ ফটো আইডিতে দেওয়া) বাধ্যতামূলক করা হয়েছে। ভ্রমণের সময় সমস্ত যাত্রীদের অবশ্যই তাদের এনআইডি/ফটো আইডি সঙ্গে রাখতে হবে।

বিষয়টি নিশ্চিত হতে ওয়েবসাইটে দেখা গেছে, ২/৩/৪টি টিকিট ক্রয়ের ক্ষেত্রে সিট সিলেক্ট করার পরের স্টেজে গিয়ে প্যাসেঞ্জার ১ এর ক্ষেত্রে যে আইডি দিয়ে সিলেক্ট করা হয়েছে, তার নাম বসানো আছে। প্যাসেঞ্জার ২/৩/৪ এর জায়গায় স্টার মার্ক করা একটি করে নামের জায়গা খালি রাখা হয়েছে। সেখানে নাম না লেখা পর্যন্ত ‘প্রসিড’ অপশনটি আসবে না। অর্থ্যাৎ আপনি আপনার টিকিটগুলো কেনার কাজটি সম্পন্ন করতে পারবেন না।

একই ফেসবুক পেইজে আরেক পোস্টে বলা হয়েছে, অনলাইন রিফান্ড শুধুমাত্র ই-টিকিট ওয়েবসাইট এবং Rail Sheba অ্যাপ থেকে কেনা টিকিটের জন্য প্রযোজ্য। আপনার ক্রয়ের হিস্ট্রিতে থাকা পছন্দমতো টিকিটের জন্য রিফান্ড বোতামে ক্লিক করলে বিষয়টি নিশ্চিত করার জন্য আপনার মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে। সেই OTP সাবমিট করা হলে টিকিট ফেরত প্রক্রিয়া শুরু হবে। রিফান্ডের টাকা কিছুদিনের মধ্যে ফেরত দেওয়া হবে।

এতে আরো বলা হয়, মনে রাখবেন একবার OTP নিশ্চিতকরণ পাঠানো হলে, নির্বাচিত PNR-এর জন্য বুক করা আসনগুলো ছেড়ে দেওয়া হবে। যাত্রা তারিখের আগে কাউন্টার থেকে আপনার অনলাইন টিকিট প্রিন্ট করা হলে, তা অনলাইন রিফান্ড সিস্টেম থেকে ফেরত পাওয়ার যোগ্য হবে না। এটি শুধুমাত্র স্টেশন কাউন্টার থেকে ফেরতের জন্য যোগ্য হবে।

আরও পড়ুন: আজ থেকে ১০ দিন আগের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

এর আগে, গত ২২ মার্চ রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, একজন যাত্রী ঈদের অগ্রিম টিকিট ও ফেরত যাত্রার টিকিট উভয় ক্ষেত্রে সর্বোচ্চ একবার এবং প্রতিক্ষেত্রে সর্বোচ্চ চারটি টিকিট ক্রয় করতে পারবেন। একজন নিবন্ধিত যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীদের এনআইডি অথবা জন্ম নিবন্ধন নম্বর ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে।

এদিকে, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম টিকিট আগামী ৭ এপ্রিল থেকে দেওয়ার কথা রয়েছে। এবারের ঈদুল ফিতরের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট শতভাগ অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সুবিধা পেতে যাত্রীদের রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানিয়েছিল রেলপথ মন্ত্রণালয়।

ট্যাগ: জাতীয়
মার্কিন বাণিজ্যচুক্তিসহ অসম বৈদেশিক চুক্তি বাতিলের দাবি, প্…
  • ৩০ অক্টোবর ২০২৬
বর্ণিল আয়োজনে আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণায় উৎসবের আমেজ
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: বিএনপির এমপি ফজলুর …
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্বজুড়ে বাড়ছে তাপমাত্রা, গর্ভবতী নারীদের বড় দুঃসংবাদ দিলে…
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে প্রার্থী ৭ জন, কে কো…
  • ৩০ অক্টোবর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের…
  • ৩০ অক্টোবর ২০২৬