প্রথম আলো আর বিএনপি একে অন্যের পরিপূরক: ওবায়দুল কাদের

০১ এপ্রিল ২০২৩, ০১:০১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের © সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রথম আলোর প্রকাশিত প্রতিবেদনটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। এতে কোনো সন্দেহ নেই। প্রথম আলো আর বিএনপি একজন আরেকজনের পরিপূরক।

শনিবার (১ এপ্রিল) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকদের সঙ্গে যৌথসভায় এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা দিবসের দিনে এ ধরনের সাংবাদিকতা ফৌজদারি অপরাধ। প্রথম আলো বিশেষ গোষ্ঠীর স্বার্থ উদ্ধারে কাজ করছে। আওয়ামী লীগ সরকার দেশবাসীর কাছে জনপ্রিয়। মানুষ ভালোবেসে টানা তিন মেয়াদে এই সরকারকে ক্ষমতায় রেখেছে। কিন্তু প্রথম আলো জনপ্রিয় সরকারকে হেয় করার জন্য বিশ্বদরবারে বাংলাদেশকে ছোট করার চেষ্টা করছে।

এ ছাড়া বর্তমান সরকারকে প্রথম আলো তার এডেন্ডা বাস্তবায়নের মাধ্যমে জনবিচ্ছিন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু দেশের মানুষ তা সফল হতে দেবে না। ষড়যন্ত্র করলে আইনের আওতায় নিয়ে আসা হবে, কেউ আইনের ঊর্ধ্বে নন বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

আরও পড়ুন: কাশিমপুর থেকে ফের ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাংবাদিক শামসুজ্জামান

প্রথম আলো দেশে নৈরাজ্যের চেষ্টায় অপসাংবাদিকতা করেছে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশনার দায় পত্রিকাটির সম্পাদক কোনোভাবেই এড়াতে পারেন না। অথচ ক্ষমা না চেয়ে চরম ঔদ্ধত্য দেখিয়েছে পত্রিকাটি। তরুণ প্রজন্মকে উসকানি দেয়ার অপচেষ্টা করে যাচ্ছে।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ব‌লেন, বিএনপি নির্বাচনে আসবে না, হতেও দেবে না। এজন্য প্রথম আলোর সঙ্গে মিলে নির্বাচন পণ্ড করার অপচেষ্টা করছে বিএনপি। কিন্তু আওয়ামী লীগ এটা হতে দেবে না। যারা নির্বাচন ভণ্ডুল করতে আসবে, তাদের কঠোর হাতে দমন করা হবে।
 

গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টা পর বহিষ্কার ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
অধিবেশন চলাকালে সংসদে রিংটোন বিড়ম্বনা, ফোন সাইলেন্ট মোডে রা…
  • ৩০ মার্চ ২০২৬
মব কালচার বন্ধে সরকার কী করছে? রুমিন ফারহানার প্রশ্নে যা বল…
  • ৩০ মার্চ ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি অফিস সপ্তাহে কতদিন চলবে, জানা যাবে বৃহস্পতিবার
  • ৩০ মার্চ ২০২৬
সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence