কাশিমপুর থেকে ফের ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাংবাদিক শামসুজ্জামান

০১ এপ্রিল ২০২৩, ১২:১৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
সাংবাদিক শামসুজ্জামান

সাংবাদিক শামসুজ্জামান © সংগৃহীত

রাজধানীর রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ফের কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে।

শনিবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে তাকে একটি প্রিজন ভ্যানে করে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ। 

এর আগে শুক্রবার সাংবাদিক শামসুজ্জামানকে কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছিল।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ জানান, গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে থেকে সাংবাদিক শামসুজ্জামানকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। রাতে সে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ছিল। শনিবার সকালে সায়া ১০টায় তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হচ্ছে।

আরও পড়ুন: আজ থেকে ১০ দিন আগের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আবার কেন তাকে ওই কারাগারে পাঠানো হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে।

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রথম আলোর অনলাইনে প্রকাশিত একটি শিশুর ছবি ও ক্যাপশনে অসংগতি থাকার প্রেক্ষাপটে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ ঘটনায় বুধবার (২৯ মার্চ) ভোর ৪টার দিকে আশুলিয়ার বাসা থেকে শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান ও সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

ট্যাগ: জাতীয়
বিশ্বজুড়ে বাড়ছে তাপমাত্রা, গর্ভবতী নারীদের বড় দুঃসংবাদ দিলে…
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে প্রার্থী ৭ জন, কে কো…
  • ৩০ অক্টোবর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের…
  • ৩০ অক্টোবর ২০২৬
‘শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে তা খতিয়ে দেখত…
  • ৩০ অক্টোবর ২০২৬
প্রার্থনা, ভক্তি আর উৎসবের আবহে শেষ হলো বারোমারীর তীর্থোৎসব
  • ৩০ অক্টোবর ২০২৬
৩০০ অসহায় নারী-জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সেলাই মেশিন দিল…
  • ৩০ অক্টোবর ২০২৬