নার্সিং ইনস্টিটিউটে ৩৪ হাজার সিট রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

৩১ মার্চ ২০২৩, ১২:৩৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক © ফাইল ছবি

দেশে বর্তমানে যে পরিমাণ নার্স রয়েছে, তার চেয়ে দ্বিগুণের বেশি প্রয়োজন বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন। তিনি বলেছেন, ১০ বছরে ৩৪ হাজার নিয়োগ দিয়েছি। পর্যায়ক্রমে আরো নিয়োগ দেওয়া হবে। শুক্রবার (৩১ মার্চ) ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও বিএসসি ইন নার্সিং কোর্সের ২৭তম কমপ্রিহেনসিভ (লাইসেন্সিং) পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, একজন রোগীকে ডাক্তার শুধু দেখে যায়, নার্সরা সার্বক্ষণিক সেবা দেয়। স্বাস্থ্যসেবার জন্য নার্সদের ভূমিকা অনেক। বিভিন্ন বিষয়ের ওপর স্পেশালাইজড নার্স তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে নার্সিং সেবা অনেক দূর এগিয়ে যাবে। তবে নার্সদের আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দিতে হবে।

জাহিদ মালেক আরও বলেন, বিদেশে বাংলাদেশি নার্সের চাহিদা অনেক। আমরাও চাই নার্সরা বিভিন্ন দেশে সেবা দিয়ে বাংলাদেশের সম্মান বয়ে আনুক। এ জন্য বিশেষায়িত প্রশিক্ষণের আওতায় এনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। দেশে বর্তমানে ৮৫ হাজার নার্স কাজ করছে। ৪৫ হাজার সরকারি, আর বাকিরা বেসরকারি। নার্সদের ৩৫০টি ইনস্টিটিউটে ৩৪ হাজার সিট আছে।

চিকিৎসকদের ইনস্টিটিউশনাল প্র্যাকটিস প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোতে ২টার পরে কোনো ডাক্তার থাকে না। কিন্তু এর পরেই হাসপাতালে রোগী বেশি থাকে। সে কারণ প্রাতিষ্ঠানিক চেম্বার কার্যক্রম শুরু করেছি। একজন চিকিৎসক বাইরে যে সময় দিত, সেটাই এখানে দেবে। এতে করে যেসব রোগী ভর্তি থাকে, তারাও সেবা নিতে পারবে বলে তিনি জানান।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close