সাংবাদিকদের বিরুদ্ধে মামলা অগ্রহণযোগ্য: নোয়াব

৩১ মার্চ ২০২৩, ১২:২৭ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
নিউজপেপার অনার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ

নিউজপেপার অনার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ © ফাইল ফটো

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (নোয়াব)।

বৃহস্পতিবার (৩০ মার্চ) নোয়াব সভাপতি এ কে  আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে  এ মন্তব্য করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) আওতায় কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যা আমাদের কাছে অগ্রহণযোগ্য । প্রথম আলোর সম্পাদক ও নোয়াবের সাবেক সভাপতি মতিউর রহমানকে হয়রানি ও সাহসী সাংবাদিকতাকে ভয় দেখানোর জন্য এ মামলা করা হয়েছে। 

বিবৃতিতে সাংবাদিকদের বিরুদ্ধে ডিএসএর ক্রমবর্ধমান প্রয়োগকে শংকাজনক হিসেবে উল্লেখ করে বলা হয়,  আমরা বিভিন্ন সময়ে সরকারের উচ্চ পর্যায়ে ডিএসএ সম্পর্কে আমাদের আপত্তি জানিয়েছি। এধরণের আইন মুক্ত মতপ্রকাশ, স্বাধীন সাংবাদিকতা তথা প্রাগ্রসর সমাজ-নির্মাণের স্বপ্ন ও পদ্ধতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

নোয়াব সভাপতি তার বক্তব্যে বলেম, মতিউর রহমানের বিরুদ্ধে মামলা অবিলম্বে তুলে নিতে হবে। প্রথম আলোর রিপোর্টার  শামসুজ্জামান শামসকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে আনীত সব ধরণের মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি।

পটুয়াখালীতে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টে…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬
চবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০২ এপ্রিল ২০২৬