বিএনপি একাত্তরের হত্যাকারীদের ক্ষমতায় বসিয়েছিল: শিক্ষামন্ত্রী

৩০ মার্চ ২০২৩, ১১:০১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি একাত্তরের হত্যাকারীদের ক্ষমতায় বসিয়েছিল। তাদের বিচার না করে এবং তাদের কে ক্ষমতায় বসিয়ে ৩০ লাখ শহীদের সঙ্গে বেঈমানি করেছিল, লাখ লাখ ধর্ষিতা নারীর সঙ্গে বেঈমানি করেছিল। সারাদেশের সঙ্গে, স্বাধীনতার সঙ্গে বেঈমানি করেছিল।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা দেখেছি হাওয়া ভবন, খোয়াব ভবন দেখেছি, লুটপাট দেখেছি। আমরা দেখেছি সেই ৭৫ এর হত্যাকারীদের যেমন তারা পুরস্কৃত করেছিল। হত্যাকারীর বিচার না করে তারা পুরস্কার দিয়েছিল। বিচার বন্ধ ছিল জিয়াউর রহমানের আমলে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান অবৈধ ক্ষমতা দখল করে একটি দল গঠন করলেন। সেটি ক্যান্টনমেন্ট থেকে অবৈধ রাজনৈতিক দল হিসেবে গড়ে তুললেন। তারা তো আর গণতান্ত্রিক দল হতে পারে না। এই দল তো সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবের জন্য কাজ করে না। তারা নিজেদের আখের গোছানোর জন্য কাজ করেছে। এরপর এরশাদ, তারপর বেগম জিয়া একই কাজ করেছেন।

‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির…
  • ১৩ মার্চ ২০২৬
রোজা রাখতে অক্ষম ব্যক্তি কত টাকা ফিদইয়া দেবেন?
  • ১৩ মার্চ ২০২৬
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
দুই শর্ত মানলে শবে কদরের মর্যাদা পাবে মুমিন
  • ১৩ মার্চ ২০২৬
ছয় ঘণ্টা পর ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান
  • ১৩ মার্চ ২০২৬
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081