‘স্যার-ম্যাডাম’ ডাকা ইস্যুতে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

২৫ মার্চ ২০২৩, ০৯:২৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২০ AM
ফরহাদ হোসেন

ফরহাদ হোসেন © ফাইল ফটো

সরকারি কর্মকর্তাদের স্যার বা ম্যাডাম বলে ডাকার কোনো বাধ্য বাধকতা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শনিবার (২৫ মার্চ) গণমাধ্যমের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

এর আগে রংপুরের জেলা প্রশাসককে স্যার বলে সম্বোধন না করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক সহযোগি অধ্যাপককে অপদস্থ করার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় বইছে। 

এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা জনগণের সেবক। তাঁদের স্যার বা ম্যাডাম ডাকার কোনো বাধ্যবাধকতা নেই। ভদ্রতার খাতিরে অনেকে স্যার বা ম্যাডাম ডাকেন। কিন্তু এটি ডাকা বাধ্যতামূলক কিছু নয়। কেউ যদি আপা বা ভাই ডাকেন, তাতে দোষের কিছু নেই। এতে মাইন্ড করারও কিছুই নেই। সরকারি চাকরিজীবীরা জনগণের সেবক—এই চিন্তা থেকেই কাজ করতে হবে। 

প্রতিমন্ত্রী আরও বলেন, সংবিধানের ৭ অনুচ্ছেদে বলা হয়েছে ‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে।’

লন্ডনে তারেক রহমানকে ‘ট্রফি’ দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মুক্তি পেয়ে যা বললেন জামায়াতের নারী কর্মী সাওদা সুমি
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে চাকরি, পদ ৬, আবেদ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর আসছেন ২৭ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিনকে দুই দিনের রিমান্ডের আবেদন ডিবি…
  • ০৭ এপ্রিল ২০২৬
৫টার মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে পাঁচ জেলায় 
  • ০৭ এপ্রিল ২০২৬
close