দুবাইয়ে আরাভের আটক হওয়া নিয়ে যা বললেন পুলিশ প্রধান

২৫ মার্চ ২০২৩, ০৮:৫০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২০ AM
সাংবাদিকদের সাথে কথা বলছেন আবদুল্লাহ আল-মামুন

সাংবাদিকদের সাথে কথা বলছেন আবদুল্লাহ আল-মামুন © ফাইল ফটো

পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের দুবাইয়ে আটক হওয়ার কোনো তথ্য নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শনিবার (২৫ মার্চ) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘আমার কাছে এ ধরনের তথ্য এখনো নেই। এ ধরনের খবরও পাইনি। তবে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ ইস্যু হয়েছে।’ 

পুলিশ প্রধান বলেন, ‘ইন্টারপোল ও আমাদের সঙ্গে যোগাযোগ আছে। আমরা তথ্য দিয়েছি বলেই তো ইন্টারপোল থেকে রেড নোটিশ জারি হয়েছে। আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি।’ 

আরাভ যেহেতু ভারতীয় নাগরিক তাকে ফিরিয়ে আনার কার্যক্রম কতটা সহজ হবে জানতে চাইলে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আমরা এটা নিয়ে কাজ করছি। এরপরই এ বিষয়ে বলতে পারব।’ 

সম্প্রতি বনানী ক্লাব থেকে বিএনপির অর্ধশতাধিক নেতা–কর্মীকে আটক করে পুলিশ। এরপর সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে তাদের গ্রেফতার দেখিয়ে রিমান্ডও চাওয়া হয়। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে পারিবারিক অনুষ্ঠানে একত্রিত হওয়া কিছু নেতা-কর্মীকে ওয়ারেন্টে ছাড়াই আটক করেছে পুলিশ।

এটা কতটা আইনসিদ্ধ-এমন প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘ওয়ারেন্ট ছাড়া কি কাউকে গ্রেফতার করা যায় না? পুলিশ যা করেছে আইন মেনেই করেছে। বাংলাদেশে আইন মেনেই সব করছে পুলিশ।’

জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জাব…
  • ৩১ অক্টোবর ২০২৬
বুটেক্সে মাদকের দৌরাত্ম্য, শিক্ষার্থীদের উদ্বেগ
  • ৩০ অক্টোবর ২০২৬
ইউআইটিএসের সমাবর্তন ঘিরে আর্থিক স্বচ্ছতা ও অব্যবস্থাপনার অভ…
  • ৩০ অক্টোবর ২০২৬
কারাবন্দী স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার যুবদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
শূন্যকে ৪৫, ১-কে ৪৬, ৪-কে ৬৫, ৯-কে ৬৬—মোট ১০ বিষয়ে ফেল করা …
  • ৩০ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়াকে বিভাগ করার দাবি বিএনপি নেতার
  • ৩০ অক্টোবর ২০২৬