ডোপ টেস্টে পজিটিভ, চাকরি হারিয়েছেন ১১৬ পুলিশ সদস্য

২৫ মার্চ ২০২৩, ১১:১৪ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২০ AM
মাদকাসক্ত ১১৬ পুলিশ সদস্য চাকরি হারিয়েছেন

মাদকাসক্ত ১১৬ পুলিশ সদস্য চাকরি হারিয়েছেন © প্রতীকী ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১২৬ জন সদস্য মাদকাসক্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এরমধ্যে চাকরিচ্যুত হয়েছেন ১১৬ জন। ব্যবস্থা নেওয়ার আগে একজন মারা গেছেন। আরেকজন অবসরে গেছেন। আর আটজনের শাস্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।

চাকরিচ্যুত সবাই কনস্টেবল থেকে উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার। পুলিশ সদস্যদের মাদকমুক্ত করতে তিন বছর আগে এ কার্যক্রম চালু হয়। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেছেন, পুলিশকে মাদকমুক্ত ও সুশৃঙ্খল রাখতে ডোপ টেস্ট চালু করা হয়।

পরিসংখ্যান অনুযায়ী, ডোপ টেস্টে বেশি পজিটিভ কনস্টেবলরা। মাদকাসক্ত হিসেবে শনাক্ত হওয়া ১২৬ জনের মধ্যে ৯৮ জনই কনস্টেবল। অন্যদের মধ্যে একজন পুলিশ পরিদর্শক, উপপরিদর্শক (এসআই) ১১ জন, ট্রাফিক সার্জেন্ট একজন, সাতজন সহকারী উপরিদর্শক (এএসআই) ও নায়েক আটজন।

ডিএমপি সূত্র জানায়, ২০২০ সালের ১০ মার্চ তৎকালীন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম ডিএমপিতে ডোপ টেস্ট চালু করেন। ২০২২ সালের ২৭ জুলাই পর্যন্ত ১২০ জন পুলিশ সদস্যকে মাদকাসক্ত বলে শনাক্ত করা হয়।

এ বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক গণমাধ্যমকে বলেছেন, ডোপ টেস্ট বন্ধ হয়নি। সন্দেহভাজন পুলিশ সদস্যকে এ টেস্ট করা হয়। অনেকের চাকরি চলে যাওয়ায় মাদকাসক্তের সংখ্যা কমে গেছে। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঝিনাইদহের নতুন ডিসি হলেন নোমান হোসেন
  • ০৮ এপ্রিল ২০২৬
বৃষ্টি নামলেই কেন খিচুড়ি খেতে মন চায়?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির পর বিশ্ববাজারে কমল তেলের দাম
  • ০৮ এপ্রিল ২০২৬
close