বান্দরবানের থান‌চি বাজারে আগুন

২৫ মার্চ ২০২৩, ১১:১০ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২০ AM
বান্দরবানের থানচির বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বান্দরবানের থানচির বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। © সংগৃহীত

বান্দরবানের থানচির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমা। তিনি বলেন, বাজারের দক্ষিণ কোণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে থানচি বাজারের সেগুন ঝিরিরপাড়ের একটি গেস্টহাউস থেকে এ অগ্নিকাণ্ডে সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ করে থানচি বাজারের সেগুন ঝিরিরপাড়ে একটি গেস্টহাউস থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় ৫০টি দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়। 

আরও পড়ুন: বাইক নিয়ে পরিবারের সঙ্গে বাক-বিতন্ডা, বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা

এ বিষয়ে থানচি ফায়ার স্টেশনের কর্মকর্তা পেয়ার আহাম্মদ জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তবে তার আগেই বাজারে ৫০টি দোকান পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. আবুল মনসুর বলেন, অগ্নিকাণ্ডে বেশ কিছু দোকান পুড়ে গেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

ট্যাগ: জাতীয়
তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের স…
  • ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশে টেকনোর ‘স্পার্ক ৫০’ সিরিজ উন্মোচন
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়ন চান দেশের তিন বিশিষ্ট কণ্ঠশিল্পী
  • ১১ এপ্রিল ২০২৬
নির্বাচন হলেই সব সমস্যা সমাধান হয়ে যাবার কথা ছিল, যে কারণে …
  • ১১ এপ্রিল ২০২৬
স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
close