শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রির সুযোগ আরও দু’দিন

২৫ মার্চ ২০২৩, ০৯:৪৫ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২১ AM
শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রির সময় বাড়ানো হয়েছে

শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রির সময় বাড়ানো হয়েছে © ফাইল ছবি

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপবৃত্তি দেওয়ার জন্য তথ্য এন্ট্রির সময়সীমা বাড়ানো হয়েছে। ২০২৩ সালের ষষ্ঠ শ্রেণিতে, বিশেষ ক্ষেত্রে নবম শ্রেণি ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির  উপবৃত্তি যোগ্য শিক্ষার্থী নির্বাচন ও তথ্য অন্তর্ভুক্তি চলছে।

এ সময় আগামী ২৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। গত রোববার পর্যন্ত তথ্য এইচএসপি এমআইএস সার্ভারে এন্ট্রি করার সুযোগ ছিলো। শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠানো তথ্য যাচাই ও চূড়ান্ত অনুমোদন দিতে এইচএসপি পিএমইএটিতে পাঠাতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের সময় দেওয়া হয়েছে ৩০ মার্চ পর্যন্ত।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচি থেকে বিষয়টি উপজলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠিয়ে জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২৩ সালের ষষ্ঠ, নবম (বিশেষ ক্ষেত্রে) এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের তথ্য এইচএসপি-এমআইএসে এন্ট্রি ও উপজেলায় পাঠানোর সময়সীমা নির্ধারিত ছিলো ১৯ মার্চ পর্যন্ত। বিশেষ বিবেচনায় সময়সীমা ২৭ মার্চ পর্যন্ত বাড়ানো হলো। তথ্য এন্ট্রি ও পাঠানোর অপশন ২৭ মার্চ রাত ১২টায় বন্ধ হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে।

সব মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাঠানো তথ্য যাচাই বাছাই করে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানোর সময় ৩০ মার্চ পর্যন্ত বাড়ানো হলো। কর্মকর্তাদের প্রতিষ্ঠান প্রধানদের বিষয়টি জানিয়ে মনিটর করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হলে সৃষ্ট সমস্যার জন্য প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা কর্মকর্তা দায়ী থাকবেন।

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close