উচ্চ শিক্ষার জন্য যাওয়া হল না জার্মানি, সড়ক দুর্ঘটনা কেড়ে নিল প্রাণ

২৩ মার্চ ২০২৩, ১০:৪৭ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
শরীফুল হক সোহাগ

শরীফুল হক সোহাগ © সংগৃহীত

উচ্চ শিক্ষার জন্য জার্মানি যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন ছিল, কিন্তু ভাগ্যের লিখার কাছে হেরে গিয়ে অধরাই থেকে গেল সেই স্বপ্ন। মোটরসাইকেল দুর্ঘটনায় নিমিষেই শেষ হয়ে গেল চট্টগ্রাম হাজী মহসিন কলেজের শিক্ষার্থী শরীফুল হক সোহাগের।

গতকাল বুধবার (২২ মার্চ) রাত ১১টার দিকে মেরিন ড্রাইভ কক্সবাজার-টেকনাফ সড়কের রেজুখাল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান শরীফুল হক সোহাগ (২৪) ।

সোহাগ চকরিয়ার পালাকাটা এলাকার আবু বক্করের ছেলে ও চট্টগ্রাম হাজী মহসিন কলেজের বাংলা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

সোহাগের সহপাঠী মিজবাহ উদ্দিন বলেন, সোহাগ অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। তার উচ্চ শিক্ষার জন্য জার্মানি যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন ছিল। তার স্বপ্ন পূরণ আর হলো না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সোহাগের মৃত্যু হয়। 

রামুর হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিমেল বলেন, রেজুখাল এলাকায় মোটরসাইকেলের দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence