রাজধানীর মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষের পর তীব্র যানজট

২২ মার্চ ২০২৩, ১১:৩১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
রাজধানীর মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ

রাজধানীর মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ © সংগৃহীত

রাজধানীর মালিবাগ রেলগেটে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সোহাগ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ডিএমপির শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) অমিত হাসান মাহমুদ বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ, ফায়ার সার্ভিস এবং রেল কর্তৃপক্ষ। ঘটনার পর থেকে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, মালিবাগ রেলগেটে সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। তবে বাসটিতে কোনও যাত্রী না থাকায় এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: নোবিপ্রবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

এ বিষয়ে রেলের ঢাকা (কমলাপুর) স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, রাতে মালিবাগ রেলগেটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের পর সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ওখানে আমাদের টিম কাজ করছে। বাসটি ট্রেন লাইন থেকে সরিয়ে নেওয়ার পর চলাচল স্বাভাবিক হবে।

এর আগে আজ (বুধবার) রাত ৯টায় সোহাগ পরিবহনের বাসটি মৌচাকের দিকে থেকে এসে মালিবাগ রেলগেট পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গেছে। এসময় ট্রেনটি বাসটিকে প্রায় ২০০ মিটার ঠেলে নিয়ে দাঁড়িয়ে যায়। বাসটি খালি থাকায় কেউ হতাহত হয়নি।

ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬