এবার গুলিস্তানের ভবনে বিস্ফোরণ, নিহত ৩

০৭ মার্চ ২০২৩, ০৫:৪৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২০ AM

© সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে একটি ৭ তলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত শতাধিক লোককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৫টার দিকে গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সদরদপ্তর থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমাদের ৫টি ইউনিট সেখানে কাজ করছে।

কামাল নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, সাধনা ঔষধালয়ের পাশের ভবনে বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। শতাধিক মানুষ আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় আহত শতাধিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে গত রবিবার সকাল ১০টা ৫২ মিনিটে তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর তাৎক্ষণিকভাবে সেখানে আগুন ধরে যায় এবং ভবনটির কিছু অংশ ধসে পড়ে। এরই মধ্যে বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধানমন্ডি থানা পুলিশ।

ঢাবিতে ফের সহকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬