সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন ওবায়দুল কাদের

০৪ মার্চ ২০২৩, ০৯:০৮ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © সংগৃহীত

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি গত ১ মার্চ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান। 

গতকাল শুক্রবার (৩ মার্চ) রাতে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন: জাহেদের আহত হওয়ার সময় চেকপোস্টে ‘লুডু খেলায়’ ব্যস্ত ছিল পুলিশ

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ ফ্লাইটযোগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ওবায়দুল কাদের সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ঢাকায় পৌঁছান।’

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ।

উল্লেখ্য, ২০১৯ সালে ২ মাস ১১ দিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এরপরেও একাধিকবার স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশ যেতে হয়েছে ওবায়দুল কাদেরকে। গত ২ জানুয়ারিও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গিয়েছিলেন ওবায়দুল কাদের । 

সরকারি প্রজ্ঞাপনে নিজের নাম বসিয়ে সুপার স্পেশালাইজড হাসপাতা…
  • ৩০ মার্চ ২০২৬
যুদ্ধ শুরুর পর ইসরায়েলে আহত ৬ হাজার
  • ৩০ মার্চ ২০২৬
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিংয়ে এনএসইউ…
  • ৩০ মার্চ ২০২৬
পুলিশের হাতে রাহুলের পানিতে ডোবার ফুটেজ, যা বলছেন এসপি
  • ৩০ মার্চ ২০২৬
মাঠ চাইলেন সাবিনা, প্রধানমন্ত্রী বললেন, ‘অলমোস্ট ডান’
  • ৩০ মার্চ ২০২৬
৯ এপ্রিল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence