ফেসবুক তরুণদের বই পড়ার অভ্যাস কেড়ে নিয়েছে: তথ্যমন্ত্রী

০১ মার্চ ২০২৩, ১২:০৯ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী © সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগে পাড়ায় পাড়ায় লাইব্রেরী ছিল, মানুষ গোগ্রাসে বই পড়তো। এখন তরুণ ও কিশোরদের মধ্যে সেই অভ্যাস নেই। সেটা কেড়ে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল ফোনের আসক্তি। সে জন্য বইমেলার আয়োজন এবং মানুষের পাঠাভ্যাস পুনরুদ্ধার করা অত্যন্ত প্রয়োজন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্দরনগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমন্যাসিয়াম মাঠে চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত ২১ দিনব্যাপী অমর একুশে বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

তথ্যমন্ত্রী, বই মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বই পড়া ছাড়া মানুষের জীবন কখনো সমৃদ্ধ হয়না। যারা পৃথিবী বদলে দিয়েছে, মানুষের জীবন বদলে দিয়েছে, সাহিত্য বদলে দিয়েছে, পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছে, তারা সবাই বই পড়ার উপর গুরুত্ব দিয়েছেন।

সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বই পোড়ানো যেমন অপরাধ, বই না পড়াও অপরাধ। দেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই প্রদান প্রথা বঙ্গবন্ধুকন্যা চালু করেছেন। গত এক যুগের বেশি সময় ধরে প্রতি বছর ৩৫ কোটির বেশি বই বিনামূল্যে প্রদান করা হচ্ছে। বাংলাদেশের মতো জনবহুল আর কোনো দেশে এমন ব্যবস্থা চালু নেই।

আরও পড়ুন: বেরোবির গ্রন্থাগারে যুক্ত হয়েছে নতুন ২৫০০ বই, বেড়েছে পাঠক

তিনি বলেন, অন্যদিকে আপনাদের মনে আছে ২০১৪ সালে সেই নতুন বই সংরক্ষিত ছিল স্কুল ঘরে। সেই বইয়ের মধ্যে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল। পাঁচশ স্কুল ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছিল। নির্বাচন প্রতিহতের নামে এই কাজটি করেছে বিএনপি এবং তার নেতৃত্বাধীন জোট।

বিষয়টি নিয়ে অনেকটা ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু বই নয়, তাদের ভবিষ্যৎ পুড়িয়ে দিয়েছে তারা। সেই পোড়া বই বুকে জড়িয়ে ধরে শিক্ষার্থীরা আহাজারি করেছে। রাজনীতির নামে বই পোড়ানো এমন ঘটনা পৃথিবীর অন্য কোন দেশে ঘটেছে কিনা সন্দেহ।

পরবর্তী এসএসসি পরীক্ষা ‘ডিসেম্বরে’
  • ২০ এপ্রিল ২০২৬
দেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ …
  • ২০ এপ্রিল ২০২৬
ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬
টোকিওয়ে বৈশাখী মেলায় বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরলেন ড. সবুর…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা হতে পারে এআই সিস্টেমে
  • ২০ এপ্রিল ২০২৬