উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে দেয় বিএনপি: শিক্ষামন্ত্রী

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © টিডিসি ফটো

বিএনপির জন্ম হয়েছে একজন অবৈধ ক্ষমতা দখলকারীর ক্ষমতাকে কুক্ষিগত করার অপচেষ্টার অংশ হিসেবে। বিএনপি একটি অবৈধ দল, তার জন্মটাই অবৈধ। তারা সন্ত্রাস করে, জঙ্গিবাদ করে, উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে দেয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) জামালপুর জেলার ইসলামপুর উপজেলার এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন-কালে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, তারা জন-বিচ্ছিন্ন, নির্বাচনের আগে তারা সবসময় চেষ্টা করে পরিস্থিতি ঘোলাটে করে কীভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায়।

শিক্ষামন্ত্রী বলেন, কাউকে দেশের শান্তি-শৃঙ্খলা উন্নয়ন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সরকারে যেমন আছে তেমনি মাঠেও আছে এবং থাকবে। জনগণের জানমাল রক্ষায় এবং দেশের শান্তি-শৃঙ্খলা সুরক্ষায় বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। 

নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
অর্থ আত্মসাতের অভিযোগে ঢাবি ছাত্রদল নেতাকে আটক, আজীবনের জন্…
  • ০৫ এপ্রিল ২০২৬
ইবি কর্মকর্তা সমিতির নির্বাচনে মঈদ বাবুল-তোজাম প্যানেলের ভূ…
  • ০৪ এপ্রিল ২০২৬
এবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আত্মহত্যা
  • ০৪ এপ্রিল ২০২৬
হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সি…
  • ০৪ এপ্রিল ২০২৬
পিরোজপুরে ক্লাস চলাকালে বৈদ্যুতিক পাখা খুলে দুই শিক্ষার্থী …
  • ০৪ এপ্রিল ২০২৬