সড়কে ঝড়ল প্রাথমিক শিক্ষকের প্রাণ

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩১ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
আমিনুল হক

আমিনুল হক © সংগৃহীত

জামালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরেক শিক্ষক আহত হয়েছেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকালে মেলান্দহ উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের ডেফলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষকের নাম আমিনুল হক (৪০)। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার ভবসুর মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। দেওয়ানগঞ্জ পৌরসভার চরভবসুর এলাকার রমজান আলীর ছেলে তিনি।

আহত শিক্ষকের নাম সুমন মিয়া (৩৮)। তিনি একই উপজেলার দক্ষিণ ভাত খাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কান্দিরপাড়া মজিবুর রহমানের ছেলে তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকাল ৩টায় আমিনুল হক ও সুমন মিয়া মোটরসাইকেলে জামালপুর থেকে দেওয়ানগঞ্জ যাচ্ছিলেন। তারা ডেফলা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই স্কুলশিক্ষক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের মেলান্দহ উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আমিনুল হককে মৃত ঘোষণা করেন। আহত অপর স্কুলশিক্ষক সুমন মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন। তিনি বলেন, কোনও অভিযোগ না থাকায় নিহত আমিনুল হকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence