জীবন বাঁচাতে সাততলা থেকে লাফ বিসিবি পরিচালকের স্ত্রীর

২০ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২১ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১০ PM
গুলশানের একটি ভবনে আগুন লাগে

গুলশানের একটি ভবনে আগুন লাগে © সংগৃহীত

রাজধানীর গুলশানে আগুন লাগা ভবনের সাততলা থেকে লাফ দিয়েছেন এক নারী। তিনি সুইমিংপুলে পড়ে গুরুতর আহত হয়েছেন। আহত সামা রহমান সিনহা (৩৮) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ফাইম সিনহার স্ত্রী।

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে ভর্তি করা হয়েছে তাকে। এ অগ্নিকান্ডের ঘটনায় মোট দু’জন মারা গেছেন।

বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেন, কাউকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। এ রোগীর ইনহেলেশন বার্ন হয়েছে। ওপর থেকে পড়ে যাওয়ায় তার শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে।

স্বামীসহ গুলশানের ভবনটির ১২ তলায় থাকেন সামা রহমান। আগুনে পরিবারের কেয়ারটেকার মারা গেছেন। বাবুর্চি ও গৃহকর্মী হাসপাতালে চিকিৎসাধীন এখন।

জানা গেছে, সামা রহমান পরিবারের সদস্যদের লিফটে নামিয়ে দেন। কাজের মেয়ে ও তিনি পরে লিফটে ওঠেন। তবে এটি সাত তলায় বন্ধ হয়ে যায়। এ সময় কাচের দরজা ফাঁক দিয়ে বের হন। সেখানে আগুন লাগে তার শরীরে। পরে তিনি বেলকনিতে গিয়ে সুইমিংপুলে লাফিয়ে পড়েন।

সাড়ে ৬ লাখ পরীক্ষার্থীর ‘এ+’ ৩৫ হাজার, ‘এ’, ‘এ-’, ‘বি’ গ্রে…
  • ৩১ অক্টোবর ২০২৬
পাসে শতভাগ, জিপিএ-৫ এ চার বছরের রেকর্ড ভাঙল ফেনী গার্লস ক্য…
  • ৩১ অক্টোবর ২০২৬
আলিম পরীক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার অসাধারণ সাফল্য
  • ৩১ অক্টোবর ২০২৬
ময়মনসিংহ বোর্ডে শীর্ষে ময়মনসিংহ, তলানিতে জামালপুর
  • ৩১ অক্টোবর ২০২৬
ভিকারুননিসায় জিপিএ ৫ কমেছে অর্ধেক, বেড়েছে ফেল—খারাপ ফলের কা…
  • ৩১ অক্টোবর ২০২৬
বজ্রপাতে বন্ধ খেলা, জয়ের পথে ওয়েস্ট ইন্ডিজ 
  • ৩১ অক্টোবর ২০২৬