হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

২০ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৫ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১০ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

মির্জা ফখরুল এদিন বেলা সাড়ে ১১টার দিকে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় আসেন। এরপর হঠাৎ অসুস্থবোধ করলে তাকে জরুরিভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে অধ্যাপক মুমিনুজ্জমানের অধীনে ভর্তি করানে হয়েছে।

এর আগে সর্বশেষ চলতি মাসের ০৯ ফেব্রুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন। এসময় তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও গিয়েছেন।

আরও পড়ুন: একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মির্জা ফখরুল উচ্চ রক্তচাপ, আইবিএস, মেরুদণ্ড, দাঁতের সমস্যা, ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে ব্লকসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত ছিলেন। বেশ কয়েক বছর ধরে চিকিৎসা নিতেই সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। সর্বশেষ ২০২১ সালের জানুয়ারিতে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন।

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১৬ কেজির কোরাল মাছ
  • ৩০ মার্চ ২০২৬
বিদ্যালয় পরিদর্শনের বার্ষিক ক্যালেন্ডার আপলোড করার সময় বাড়…
  • ৩০ মার্চ ২০২৬
বিএসআরএম গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
হঠাৎ কর্মী ছাঁটাইয়ের পিছনে 'এআইকে' দুষছেন টেক সিইওরা, কিন্…
  • ৩০ মার্চ ২০২৬
কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চালকের
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি তেল পাচার ও অবৈধ মজুতের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence