গুলশানে আগুন লাগার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি 

২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৮ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১০ PM
গুলশানে আগুন লাগার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি 

গুলশানে আগুন লাগার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি  © সংগৃহীত

রাজধানীর গুলশানে আগুন লাগার ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। রবিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গুলশানে আগুন লাগার ঘটনায় পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

তিনি আরও বলেন, এ কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইন্টেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলামকে। কমিটিতে সদস্য হিসেবে থাকবেন উপপরিচালক (অপারেশন ও মেইন্টেন্যান্স) ঢাকার সহকারী পরিচালক, গুলশান জোনের উপসহকারী পরিচালক ও স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

আরও পড়ুন: গুলশানে ১২ তলা ভবনে আগুন, আটকা পড়েছেন অনেকেই

উল্লেখ্য, গুলশানের একটি বহুতল ভবনের সন্ধ্যা সাতটার দিকে লাগা আগুন দীর্ঘ চার ঘণ্টা চেষ্টা পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এসময় ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনার পর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬