গুলশানে ১২ তলা ভবনে আগুন, আটকা পড়েছেন অনেকেই

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৮ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১০ PM
 গুলশানে ১২ তলা আবাসিক ভবনে আগুন

গুলশানে ১২ তলা আবাসিক ভবনে আগুন © সংগৃহীত

রাজধানীর গুলশান-২ নম্বরে ১২ তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ওই ভবনের সাততলায় আগুন লাগে। ভবনটির ১২ ও আটতলায় অনেকেই আটকা পড়েছেন বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের সাততলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

আরও পড়ুন: গণভবনে পেয়াঁজের বাম্পার ফলন

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন বলেন, ভবনটি আবাসিক। সাততলায় আগুন লেগেছে। ১২ ও আটতলায় অনেকেই আটকা পড়েছেন বলে খবর পেয়েছি। তবে তাদের কোনো সমস্যা হবে না বলে জানান তিনি।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬