বিএনপি বিষধর সাপ, সুযোগ পেলেই ছোবল মারবে: তথ্যমন্ত্রী

১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০০ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১১ PM
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ © ফাইল ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এখন পদযাত্রা করছে। কিন্তু তারা সুযোগের অপেক্ষায় আছে। সুযোগ পেলেই তারা ছোবল মারবে। তাই দলের নেতা-কর্মীদের সব সময় প্রস্তুত থাকতে হবে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, বিএনপি আমাদের খোঁচা মেরেছে। তাই আমরা মাঠে নেমেছি। আওয়ামী লীগের নেতা-কর্মীদের একটা গুণ আছে- খোঁচা মারলেই জেগে ওঠে। তারা আগুন-সন্ত্রাসের নামে অশান্তি তৈরি করছে। তাই আমরা তাদের রুখে দিতে শান্তি সমাবেশ করছি।

আরও পড়ুন: নতুন পাঠ্যক্রমের ওপর জঙ্গি হামলা হয়েছে: শিক্ষামন্ত্রী

রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিৎ রায় নন্দী, কেন্দ্রীয় কার্যকরী সদস্য সফুরা খাতুন প্রমুখ।

সমাবেশে মন্ত্রী বলেন, শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে তারপর আমরা মাঠ ছেড়ে যাব। তার আগ পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না।

পরবর্তী এসএসসি পরীক্ষা ‘ডিসেম্বরে’
  • ২০ এপ্রিল ২০২৬
দেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ …
  • ২০ এপ্রিল ২০২৬
ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬
টোকিওয়ে বৈশাখী মেলায় বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরলেন ড. সবুর…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা হতে পারে এআই সিস্টেমে
  • ২০ এপ্রিল ২০২৬