শিক্ষার্থীদের অভিভাবকদের নৌকায় ভোট দিতে আহ্বান শাজাহান খানের

১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৪ PM
শাজাহান খান

শাজাহান খান © ফাইল ছবি

অভিভাবকদের নৌকা প্রতীকে ভোট দিতে আবদার করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মাদারীপুর সদর উপজেলার ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে শাজাহান খান বলেন, তোমরা বাড়িতে গিয়ে তোমাদের অভিভাবকদের কাছে সব সময় টাকা, খাবারসহ অনেক কিছু চাও। তবে এবার গিয়ে আবদার করবে, দেশের জন্য শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন এবং উন্নয়ন চলমান রাখতেই শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিতে হবে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে বৈবাহিক অবস্থা লিখতে বাধ্য করা যাবে না

তিনি বলেন, আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় এনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। দেশের যেমন উন্নয়ন হচ্ছে, তেমনি মাদারীপুরেও অনেক উন্নয়ন হচ্ছে।

ইউ আই স্কুলের প্রশংসা করে তিনি বলেন, এই যে স্কুল, এই স্কুলে পড়াশোনা করেছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে সময় এই স্কুল কী ছিল, আজ এই স্কুলের কত উন্নয়ন হয়েছে। তাই শেখ হাসিনার সময় যে উন্নয়ন হয়েছে, সেটা অব্যাহত রাখতেই নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান করছি।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন, মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

সাড়ে ৬ লাখ পরীক্ষার্থীর ‘এ+’ ৩৫ হাজার, ‘এ’, ‘এ-’, ‘বি’ গ্রে…
  • ৩১ অক্টোবর ২০২৬
পাসে শতভাগ, জিপিএ-৫ এ চার বছরের রেকর্ড ভাঙল ফেনী গার্লস ক্য…
  • ৩১ অক্টোবর ২০২৬
আলিম পরীক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার অসাধারণ সাফল্য
  • ৩১ অক্টোবর ২০২৬
ময়মনসিংহ বোর্ডে শীর্ষে ময়মনসিংহ, তলানিতে জামালপুর
  • ৩১ অক্টোবর ২০২৬
ভিকারুননিসায় জিপিএ ৫ কমেছে অর্ধেক, বেড়েছে ফেল—খারাপ ফলের কা…
  • ৩১ অক্টোবর ২০২৬
বজ্রপাতে বন্ধ খেলা, জয়ের পথে ওয়েস্ট ইন্ডিজ 
  • ৩১ অক্টোবর ২০২৬