সেনাবাহিনীতে চাকুরীর প্রলোভন দেখিয়ে প্রতারণা, আটক ৩

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৬ PM
প্রতারক চক্রের মূলহোতাসহ ৩ সদস্যকে গ্রেফতার

প্রতারক চক্রের মূলহোতাসহ ৩ সদস্যকে গ্রেফতার © সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির প্রলোভন দেখিয়ে ও ভুয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে ৭ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতাসহ ৩ সদস্যকে গ্রেফতার করেছে ব্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-০৫)। র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলার আক্কেলপুর উপজেলার কলেজ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় এ বিষয়ে আসামীগণের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। 

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন।

এসময় আক্কেলপুর উপজেলার মৃধাপাড়া গ্রামের মোঃ বজলুর রশিদ মৃধার ছেলে মোঃ রায়হানুল হক মৃধা(৪২), একই উপজেলার কেশবপুর গ্রামের মোঃ লুৎফর মন্ডলের ছেলে মোঃ জুয়েল হোসেন (৩৭) ও মোঃ নজরুল ইসলাম এর ছেলে মোঃ ফিরোজ হোসেন(৩৮) কে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: রাবিতে একটি গোলাপের দাম ৮০ টাকা, ফ্লাওয়ার ক্রাউন ১৫০

র‍্যাব জানান, মোঃ রায়হানুল হক মৃধা (৪২) ৫ জনের একটি সিন্ডিকেটের মূলহোতা। যারা ২০১৪ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর সাথে প্রতারণামূলক কর্মকান্ডে জড়িত। তারা অবৈধ নিয়োগের মিথ্যা আশ্বাস দিয়ে বা কখনও কখনও জাল নিয়োগপত্র প্রদানের মাধ্যমে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। তিনি নিজেকে সাংবাদিক হিসেবেও পরিচয় দেন। তিনি প্রার্থীদের আশ্বস্ত করেন যে ঢাকা সেনানিবাসের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সাথে তার দৃঢ় সম্পর্ক রয়েছে।

র‍্যাব আরও জানান,  অন্য আসামি মোঃ জুয়েল এবং ফিরোজ অনেক প্রার্থীর কাছ থেকে টাকা আদায় করে মূলহোতা রায়হানকে দেন। ২০২১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি দেওয়ার জন্য এক প্রার্থীর কাছ থেকে ৭ লক্ষ ৫০ হাজার টাকা নেয় এবং জাল নিয়োগপত্র দেয়। পরে সৈনিক পদে যোগ দিতে যাওয়ার সময় ওই প্রার্থী ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন। পরে ভুক্তভোগী বাদী হয়ে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পে অভিযোগ করেন। এরপর র‍্যাব-৫ এর একটি অভিযানিক দল কয়েকটি জাল নিয়োগপত্র ও অন্যান্য নথিসহ তাদের আটক করে।

বাবা বলতেন রেজাল্ট ভালো হবেই, আজ গোল্ডেন জিপিএ পেয়েছি, কিন…
  • ৩১ অক্টোবর ২০২৬
এ প্লাস পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া ফাইয়াজ
  • ৩১ অক্টোবর ২০২৬
‘এইচএসসিতে সবচেয়ে ফেল আইসিটিতে, অনার্স পাস করা আইসিটি গ্র্য…
  • ৩১ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে শতভাগ ফেল
  • ৩১ অক্টোবর ২০২৬
জিপিএ-৫ কমেছে ক্যাডেট কলেজেও, ১২ কলেজের কোনটির ফল কেমন
  • ৩১ অক্টোবর ২০২৬
মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ এ শীর্ষে দারুননাজাত
  • ৩১ অক্টোবর ২০২৬