বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হলেন সাহাবুদ্দিন চুপ্পু

১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM
মো. সাহাবুদ্দিন চুপ্পু

মো. সাহাবুদ্দিন চুপ্পু © ফাইল ছবি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. সাহাবুদ্দিন চুপ্পুকে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি পদে আর কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।

সোমবার (১৩) নির্বাচন ভবনে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন তিনি।

সিইসি উপস্থিত সাংবাদিকদের জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ১২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময় ছিল। এই সময়ের মধ্যে দাখিলকৃত মনোনয়নপত্র পরীক্ষা করা হয়েছে।

‘‘এতে মাত্র একজনের মনোনয়ন বৈধ থাকায় রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২৭নং আইন) এর ধারা ৭ অনুসারে মো. সাহাবুদ্দিনকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।’’

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বঙ্গভবনে যাচ্ছেন চুপ্পু

সিইসি আরও বলেন, ‘ঘোষিত তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে মোহাম্মদ সাহাবুদ্দিনের নামে দুটি মনোনয়নপত্র জমা পড়ে। ১৩ ফেব্রুয়ারি বাছাইয়ের সেময় একটি মনোনয়নপত্র সম্পূর্ণরূপ বৈধ হয়েছে। সেক্ষেত্রে আরেকটি মনোনয়নপত্র গ্রহণের আবশ্যকতা ছিল না।’

জ্বরের প্রথম দিনেই অন্যের শরীরে ছড়াতে শুরু করে হাম, আক্রান্…
  • ৩০ মার্চ ২০২৬
অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের আবেদন  শুরু
  • ৩০ মার্চ ২০২৬
সেলস ইন্টার্ন নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন শেষ ২ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
পাবনায় ২৪০০ লিটার জব্দ তেল খোলাবাজারে বিক্রি, ২ জনকে জরিমানা
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হবেন স্ন…
  • ৩০ মার্চ ২০২৬
ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence