বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় উদ্বিগ্ন ইইউ

১২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM
ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপীয় ইউনিয়ন © ফাইল ফটো

বাংলাদেশে নির্বাচনের বছর খানেক আগে চলমান রাজনৈতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য দেশগুলো।

গত কয়েকদিনে পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিতে সংঘষের প্রেক্ষিতে রবিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকায় ইইউ কার্যালয় উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেয়।

বিবৃতিতে জানানো হয়েছে, ইইউ এবং ইইউ সদস্য দেশগুলোর ঢাকা মিশন সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং শান্তিপূর্ণভাবে ও আইন মেনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার উদাত্ত আহ্বান জানাচ্ছে।

সরকার হটানোর আন্দোলনে তৃণমূলের মানুষকে সম্পৃক্ত করতে শনিবার দেশজুড়ে ইউনিয়ন পর্যায়ে ‘পদযাত্রা’ করে বিএনপি। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এদিন গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম-পিপলস পার্টি, বাম গণতান্ত্রিক ঐক্য রাজধানীর বিভিন্ন স্থানে একই কর্মসূচি পালন করে।

বিএনপির এ কর্মসূচির দিনে তৃণমূলের নেতাকর্মীদেরকে সক্রিয় করতে ‘শান্তি সমাবেশ’র কর্মসূচি ডাকে আওয়ামী লীগ। তবে একে ‘পাল্টা কর্মসূচি’ বলতে নারাজ ক্ষমতাসীন দল।

দুই পক্ষের কর্মসূচিতে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে সহিংসতার খবর আসতে থাকে শনিবার সকাল থেকেই। কোথাও আওয়ামী লীগের নেতা-কর্মী, কোথাও পুলিশের বাধার মুখে পড়েন বিএনপির নেতা-কর্মীরা। বিএনপির মঞ্চে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সমাবেশ করার ঘটনাও একটি জেলায় ঘটে।

আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬