রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটিতে জয়

১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৯ PM
প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়

প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় © সংগৃহীত

রংপুর জেলা আওয়ামী লীগের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এক নম্বর সদস্য হয়েছেন সজীব ওয়াজেদ জয়। এছাড়াও একজন আহবায়ক ও তিনজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এখনও বাকি ৯৭ জন সদস্য।  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি গতকাল শনিবার ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফার ভরাডুবির চার দিন পর ১ জানুয়ারি রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে দুই সদস্যবিশিষ্ট জেলা ও মহানগরের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন: প্রয়োজনে থানা ঘেরাও করা হবে: বশেমুরবিপ্রবি উপাচার্য

জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে আহবায়ক হলেন ছায়াদত হোসেন (বকুল) এবং তিনজন যুগ্ম আহবায়ক হলেন মাজেদ আলী (বাবলু), জয়নাল আবেদীন ও আনোয়ারুল ইসলাম। নতুন আহবায়ক কমিটির এক নম্বর সদস্য হয়েছেন সজীব ওয়াজেদ। এ ছাড়া রংপুর-৩ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য টিপু মুনশি, সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম আহসানুল হক চৌধুরী সদস্য হিসেবে আছেন।

গতকাল নতুন কমিটি ঘোষণা করা হলেও আজ জানতে পেরেছেন বলে মন্তব্য করেছেন যুগ্ম আহবায়ক মাজেদ আলী। এছাড়াও তিনি বলেন, ১০১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি পরবর্তী সময়ে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করবে। তবে কবে নাগাদ সম্মেলন হতে পারে, তা তিনি এখনও অবগত হননি।

অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের আবেদন  শুরু
  • ৩০ মার্চ ২০২৬
সেলস ইন্টার্ন নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন শেষ ২ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
পাবনায় ২৪০০ লিটার জব্দ তেল খোলাবাজারে বিক্রি, ২ জনকে জরিমানা
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হবেন স্ন…
  • ৩০ মার্চ ২০২৬
ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ
  • ৩০ মার্চ ২০২৬
গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু, এলাকায় …
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence