দেশের ২২তম রাষ্ট্রপতির নাম জানা যাবে আজ

১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৯ PM
আজ রাষ্ট্রপতি প্রার্থীর নাম চূড়ান্ত করবে আওয়ামী লীগ

আজ রাষ্ট্রপতি প্রার্থীর নাম চূড়ান্ত করবে আওয়ামী লীগ © ফাইল ছবি

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যাঁকে মনোনীত করবে, তিনিই দেশের ২২তম পরবর্তী রাষ্ট্রপতি হবেন। তবে দলটি এখনও প্রার্থী কে, তা প্রকাশ করেনি। তবে প্রার্থীর মনোনয়নপত্র জমা দিলে বিষয়টি জানা যাবে। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ রোববার (১২ ফেব্রুয়ারি)।

বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে । তফসিল অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে। এর মাধ্যমে পরিষ্কার হবে, কে হতে যাচ্ছেন দেশের রাষ্ট্রপতি।

আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, সকাল ৯টার দিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। সে সময় দলীয় সভাপতি দলের মনোনীত রাষ্ট্রপতি প্রার্থীর নাম তাঁকে জানাবেন। এরপর ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবে।

আওয়ামী লীগ এ পদে কাকে মনোনয়ন দিচ্ছে তা নিয়ে সবার আগ্রহ থাকলেও ক্ষমতাসীনরা কারো নাম প্রকাশ করেনি। গত বুধবার সংসদীয় দলের বৈঠক করেছিল আওয়ামী লীগ। সেখানে প্রার্থী মনোনীত করার ক্ষমতা দলের সভাপতি শেখ হাসিনাকে দেওয়া হয়। 

আইন অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের জন্য নির্ধারিত দিনে ও সময়ে সংসদ সদস্য রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতাসম্পন্ন কোনো ব্যক্তিকে মনোনীত করে নির্বাচনী কর্তার কাছে মনোনয়নপত্র দিতে পারবেন। মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে তাঁর স্বাক্ষর থাকবে ও সমর্থক হিসেবে অন্য একজনের স্বাক্ষর থাকবে। যিনি রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত হতে যাচ্ছেন, তাঁরও সম্মতিসূচক স্বাক্ষরিত বিবৃতি থাকবে।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা। চলতি সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে দলটি যাঁকে মনোনয়ন দেবে, তিনি পরবর্তী রাষ্ট্রপতি হবেন।

রাবি ক্যাম্পাসে শিশির মনিরকে লাল কার্ড দেখালেন একদল শিক্ষার…
  • ০৬ এপ্রিল ২০২৬
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ৩ জেলায় অভিযান তিতাসের
  • ০৬ এপ্রিল ২০২৬
ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন নিয়ে যা জানাল বিসিবি
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের প্রবেশপত্র ডাউনলোড শুরুর সময় জানাল…
  • ০৬ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে জনগণকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না…
  • ০৬ এপ্রিল ২০২৬
সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ
  • ০৬ এপ্রিল ২০২৬