হোস্টেল থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

ফরিদপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের হোস্টেল থেকে প্রীতি হাওলাদার (১৯) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত ৮টার দিকে জেলা শহরের অ্যামাজান নার্সিং প্রাইভেট ইনস্টিটিউটের হোস্টেল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত প্রিতি হাওলাদার রাজবাড়ী জেলার হরিসভা নামক এলাকার লালন হাওলাদারের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, ওই শিক্ষার্থী হোস্টেলের তার নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। একটি ছেলেকে নিয়ে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। তবে, তদন্ত শেষে ও ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

তিনি আরো বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬