সিরাজগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে ১৩ মোটরসাইকেল ভাঙচুর

১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৯ PM
সিরাজগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে ১৩ মোটরসাইকেল ভাঙচুর

সিরাজগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে ১৩ মোটরসাইকেল ভাঙচুর © সংগৃহীত

সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় ১৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ সদরের কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশের জন্য পাইকপাড়া মোড়ে সমবেত হন। বিএনপির নেতা-কর্মীরা পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে সেখানে জড়ো হন। উভয় দলের নেতা-কর্মীরা মুখোমুখি হলে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সড়কের ওপর থাকা ১৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি ভাঙচুর চালানো হয়েছে বেশ কিছু দোকানেও। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

কালিয়াহরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, তারা দলীয় নেতা-কর্মীদের নিয়ে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করছিলেন। জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির সন্ত্রাসীরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ সময় তাদের নেতা-কর্মীদের ১৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। 

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান জানিয়েছেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে তাঁদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি বিঘ্ন ঘটাতে এ হামলা চালিয়েছে। হামলার পর তারা তাঁদের ওপর দোষ চাপাচ্ছে বলেও জানান তিনি।

সংঘর্ষের বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজয়ানুল ইসলাম জানান, দেশব্যাপী আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চলমান পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এরই মধ্যে কিছু দুষ্কৃতকারী বেশ কিছু মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে। তিনি জানান, তাদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযানে চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬