বইয়ে ভিনদেশি সংস্কৃতির ছবি দিয়ে ভরে রাখা হয়েছে: চরমোনাই পীর

১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
চরমোনাই পীর

চরমোনাই পীর © ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, পাঠ্যপুস্তকে মুসলিম ইতিহাস ও স্বাধীনতা আন্দোলনের বিকৃতি ঘটানো হয়েছে। শিশুদের মনে বিকৃত মানসিকতা গেঁথে দেওয়ার চেষ্টা হয়েছে। বইয়ে ভিনদেশি সংস্কৃতি ও মূর্তি, প্যাগোডা, মন্দির ইত্যাদির ছবি দিয়ে ভরপুর করে রাখা হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

চরমোনাই পীর বলেন, শিশুরা এসব বই পড়ে ভালো মানসিকতা শেখার বদলে শিখবে ইসলামবিদ্বেষ, ধর্মহীন জীবন যাপন। এতে মুসলিম প্রধান এদেশের সন্তানেরা দেশ প্রেমিক হবে না বরং স্বজাতির প্রতি বিদ্বেষ ছড়ানোর মনোভাব তৈরি হবে।

আরও পড়ুন: পাঠ্যবইয়ে কি আছে নিজেরা পড়ে দেখবেন: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, তার কথায় লাগাম নেই। জ্ঞানমূলক কথা তার মুখ থেকে আসে না। এর আগে তিনি বলেছেন বইয়ে কোনো ভুল নেই। এখন বলছে ভুল আছে। বারবার তার কথায় মিথ্যা প্রমাণিত।

চরমোনাই পীর আরও বলেন, যে দেশে শিক্ষামন্ত্রীর এই অবস্থা, সে দেশের মানুষ ধ্বংসের পথেই যাবে এটাই তো বাস্তবতা। ধিক্কার জানাই যারা বর্তমান এই সিলেবাস তৈরি এবং বাস্তবায়নে কাজ করেছেন। এর প্রতিবাদ আমাদের জানাতে হবে। পরিবর্তন করে ধর্মীয় ইসলামী শিক্ষা সর্বত্র বাস্তবায়ন করতেই হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বইয়ের মধ্যে আমাদের দেশীয় সংস্কৃতির ছবি দেওয়ার কথা। যেমন কভার পেইজগুলোতে আমাদের পদ্মা সেতু, মেট্রোরেল ও টানেলের ছবি দিয়ে স্বজাতির প্রতি আরও আগ্রহী করার কথা ছিল। যাতে সাধারণ মানুষের দেশের প্রতি ভালোবাসা তৈরি হয়। তা না করে শিশুদের বাদরামী শেখানোর কৌশল করা হয়েছে।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬